🚨 কুমিল্লায় ১৩ বছরের অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ তরুণ আটক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় তিন তরুণকে আটক করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তুহিন নামে এক তরুণকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে তিনজনেরই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
অপ্রতিম শুক্রবার পরিবারের সঙ্গে দুপুরের খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাইরে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে সানন্দা পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি জানাজানি হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
⚖️ অপ্রতিম হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হোক।

